• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলায় ডিবি পুলিশে অভিযানে ৪ কেজি গাঁজা’সহ ১ নারী আটক 

     dweepojnews 
    02nd Feb 2026 2:10 pm  |  অনলাইন সংস্করণ

    ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পাকার মাথা নামজ এলাকায় বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার বলিষ্ঠ নেতৃত্বে জেলা জুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারীকে গ্রেফতার করে।

    গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ১৫. ৪৫ ঘটিকায় ডিবি পুলিশ এস আই মাহমুদুল হাসান বাপ্পী ও তাঁর সঙ্গীয় ফোর্স ভোলা সদর থানাধীন ধনিয়া ৪নং ওয়ার্ডের পাকার মাথা এলাকায় বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেন। অভিযানে জনৈক মোহাম্মদীয়া ফার্মেসীর সামনে থেকে ০৪ (চার) কেজি অবৈধ গাঁজাসহ আসামী মোসাঃ ইতি (৪২)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী, মোসাঃ ইতি (৪২), স্বামী- আমির হোসেন, সাং- দেওয়ান কান্দি (৬নং ওয়ার্ড), উত্তর ফুলবাগিচা, থানা- লালমোহন। পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১