• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রেজিস্ট্রি বিহীন জমি দখল প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগী পরিবার 

     dweepojnews 
    03rd Feb 2026 3:38 pm  |  অনলাইন সংস্করণ

    ভোলা প্রতিনিধি : ভোলায় রেজিস্ট্রি বায়না চুক্তির মাধ্যমে ক্রয়কৃত জমির দলিল সম্পাদন না করে উল্টো জোরপূর্বক দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

    মঙ্গলবার ০৩/০২/২০২৬তারিখ দুপুর দুইটার দিকে ভোলার একটি সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ ইউছুফ খান (পিতা: মোঃ মহসিন)। তিনি ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা।

    লিখিত বক্তব্যে মোঃ ইউছুফ খান জানান, গত ১৮ মে ২০২৫ তারিখে তিনি মোঃ ফারুক বাকলাই (পিতা: মৃত মোঃ মিছির বাকলাই)-এর কাছ থেকে ভোলা শহরের পাইলট সিনেমা হলের উত্তর পাশে অবস্থিত প্রায় ৮ শতাংশ জমি রেজিস্ট্রি বায়না চুক্তির মাধ্যমে ১৬ লাখ টাকা মূল্যে ক্রয় করেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭–৮ মাস পার হলেও বিক্রেতা দলিল হস্তান্তর করেননি।অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি দলিল দিতে অস্বীকৃতি জানিয়ে ক্যাডার ও সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র—বগি দা, রামদা ও লাঠিসোঁটা—সহ জমিতে হামলা চালিয়ে পুনরায় জোরপূর্বক দখল নেন। এ সময় ভুক্তভোগীর লোকজনকে মারধর করা হয় এবং মোঃ ইউছুফ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
    ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জমি জোরপূর্বক দখলের সঙ্গে জড়িত। এছাড়াও এলাকায় তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলেও কার্যকর কোনো বিচার বা স্থায়ী সমাধান হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

    এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনগতভাবে জমির মালিকানা ফিরে পাওয়ার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী মোঃ ইউছুফ খান। একই সঙ্গে তিনি দ্রুত তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচার কামনা করেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১