admins
18th Feb 2026 11:44 am | অনলাইন সংস্করণ
আমি বেশ আছি
– রতন
সারাদিন মেঘলা আকাশ দেখে
সত্যি বলছি, একবারো তোমায় মনে পড়েনি,
দফায় দফায় বৃষ্টি হয়েছে
তাবুও কফির গন্ধে ভেসে যাইনি,
বৃষ্টির পর সবুজ ঘাসের নরম চাদরে
খালি পায়ে অনেকক্ষণ হেঁটে চলেছি
তবুও তোমার শীতল স্পর্শ পাইনি।
সকাল বেলায় আকাশ অন্যরকমভাবে
ঘুমড়ে ঘুমড়ে কেঁদে সকল বর্ণ হারিয়েছে
জানো তুমি, তাও আমি কান্না করিনি,
এমনকি সারাদিন নজরুলের গান শুনেছি
তারপরও তোমার ছবি দেখিনি,
শেষ বিকেলে পাখির আবেগি ডাক শুনেও
আমি কবিতা লিখিনি,
গোধূলী বেলায় আলো আধারির খেলায়
দুচোখ বরফ শীতল জলে ভরে গেছে
তবুও তোমার নাম ধরে ডাকি নাই।
জানো, এত কিছুর পরও বলতে হয়
আমি বেশ আছি,
সত্যি তো বেশ আছি!

