admins
01st Mar 2026 4:31 pm | অনলাইন সংস্করণ
নতুন বইয়ের সুবাস
— মো. সৈয়দুল ইসলাম
নতুন বইয়ে সুবাস ছড়ায়
নতুন বছর এলে,
খোকা খুকি বড্ড খুশি
নতুন বইটি পেলে।
স্বর ব্যঞ্জনের বর্ণগুলো
মনানন্দে শেখে,
কচি হাতে কলম ধরে
আঁকাবাঁকা লেখে।
আমি হবো, ছুটির ছড়া
ভাব ভঙ্গিমায় পড়ে,
নতুন বইয়ের সুবাস নিয়েই
জিবন তাদের গড়ে।

