• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অমর একুশে বই মেলা: এখনো চলছে স্টলের কাজ 

     admins 
    28th Feb 2026 2:52 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বই মেলা শুরু হলেও এখনো চলছে স্টলের কাজ। মেলায় ঘুরে দেখা যায় বেশ কিছু স্টল এখনো ঘুছিয়ে উঠতে পারে নাই। চারদিকে কাঠে পেরক লাগানো শব্দ। কিছু স্টল নামমাত্র অল্প কিছু বই নিয়ে এসেছে। লিটল ম্যাগ চত্বরে দেখা যায় অধিকাংশ স্টল ফাঁকা।

    প্রসঙ্গগত, নানা নাটকের পর গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই মেলার দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

    এবারের বইমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এবারের বইমেলা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। তবে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকেই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে রাত সাড়ে ৮টার পর মেলায় নতুন করে প্রবেশ বন্ধ রাখা হবে।
    এ বছর মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। সব মিলিয়ে মোট ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮টি।

    সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় সাজানো হয়েছে ‘লিটল ম্যাগাজিন চত্বর’, যেখানে ৮৭টি স্টল স্থান পেয়েছে। শিশুদের জন্য বরাবরের মতোই থাকছে বিশেষ আয়োজন। শিশু চত্বরে মোট ৬৩টি প্রতিষ্ঠানকে স্টল দেয়া হয়েছে। এ ছাড়া প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের জন্য থাকবে বিশেষ ‘শিশুপ্রহর’।

    মেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বিষয়ভিত্তিক সেমিনার। এরপর বিকেল ৪টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

     

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১