• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা বন্ধ দুই মাস 

     admins 
    28th Feb 2026 3:48 pm  |  অনলাইন সংস্করণ

    ভোলা জেলা প্রতিনিধি: আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এ সময় নদীতে মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোলা জেলার চর ইলিশা থেকে মনপুরা উপজেলার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের প্রায় ৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ঘোষিত এ অভয়াশ্রম এলাকায় নির্ধারিত সময়ের জন্য সব ধরনের জাল ফেলা ও মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এছাড়া নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদী তীরবর্তী মাছঘাট ও বরফকল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিধিনিষেধ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, আইন অমান্য করে কেউ নদীতে মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৪ হাজার ৩৪৭ জন। এর মধ্যে ১১ হাজার ৫০ জন জেলে সরকারি সহায়তা কর্মসূচির আওতায় রয়েছেন। নিষেধাজ্ঞা চলাকালীন সময়সহ মোট চার মাস এসব জেলেকে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করা হবে। এতে করে বিকল্প সহায়তা পেয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন,

    “ইলিশের প্রজনন সুরক্ষায় দুই মাসের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রতিদিন নদীতে অভিযান পরিচালিত হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল হলে চলতি বছর ইলিশ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

    নিষেধাজ্ঞা কার্যকর ও জেলেদের সচেতন করতে নদী ও উপকূলবর্তী এলাকায় মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভয়াশ্রম এলাকায় মাছ ধরা বন্ধ রাখতে স্থানীয়দের সহযোগিতা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

    এদিকে স্থানীয় জেলেরা বলেছেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির স্বার্থে তারা সরকারের সিদ্ধান্ত মেনে চলবেন। তবে নিষেধাজ্ঞা চলাকালে বরাদ্দকৃত চাল দ্রুত বিতরণের দাবি জানিয়েছেন তারা, যাতে জীবিকা নির্বাহে কোনো সমস্যা না হয়।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১